"জানালায় তাকে দেখা" সংক্ষিপ্ত ছোটগল্প, লেখক মোঃ আল-আমিন
প্রভার সাথেও আমার ঠিক সেই ফেইসবুকের মাধ্যমেই আমার পরিচয়।
সময়টা ছিলো ২০১৬ সালের শেষের দিকে, আমি তখন ইন্টারমিডিয়েট ১ম বর্ষে ছাত্র ছিলাম।
প্রভার সাথে আমার মেসেঞ্জারে প্রতিদিন কথা হইতো। আবার বিকালে প্রায়ই ফোনে কথা হতো, প্রভা আমাকে বলেছিলো ওর নিজের ফোন নেই, বাসার এবং তার মায়ের ফোন ব্যবহার করে।
বিকালে যখন কল করিতাম তখন প্রায়ই প্রভার ছোট ভাই রিসিভ করতো। একদিন হঠাৎ প্রভার বাবা কল ধরলো!
আমি কল ভয় পেয়ে কল কেটে দিলাম। পরে তিনি নিজেই ওনার অফিসিয়াল নাম্বারে কল করলেন......
আমি : হ্যালো! আসসালামু আলাইকুম।
প্রভার বাবা : অলাইকুম আসসালাম, কে তুমি?
আমি : ভয়ে ভয়ে বলিতেছিলাম...
আল-আমিন।
প্রভার বাবা : এই নাম্বারে কল করো কেন?
আমি : স্যার ভুল নাম্বারের চলে গেছে, স্যারি স্যার!
প্রভার বাবা : ভুল এক বার, দুই বার, তিন বার হতে পারে বার বার তুমি অনেক দিন ধরে
কল দিচ্ছো কেন?
আমি : স্যার আসলে এই নাম্বার টা আমার
বন্ধুর , আমার ফোন হারিয়ে গেছে
তাই ওর কাছে নাম্বারটা নিলাম,
কিন্তু আমার এখন মনে হচ্ছে নাম্বারের মধ্যে কিছু গণ্ডগোল আছে।
কিছু সংখ্যার ভুল আছে।
প্রভার বাবা : আমার সাথে মজা করা হচ্ছে...?
তুমি জানো আমি কে?
আমি :কে আপনি?
প্রভার বাবা : আমি পুলিশের একজন ইন্সপেক্টর! আমি আমি চাইলে তোমার সব তথ্য বের করতে পারি। কিসে পড় তুমি?
আমি : আরো ভয় পেয়ে আবার বললাম স্যরি স্যার ভুল হয়ে গেছে। আমি ইন্টারমিডিয়েট ২য় বর্ষে পড়ি।
প্রভার বাবা : কোন কলেজ?
আমি : কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ।
প্রভার বাবা : তোমার কথায় বুঝা যায় তুমি ভদ্র ঘরের ছেলে, পরের বার যেন আর কল না আসে। আর যদিও আসে তোমার খবর আছে।
মনে রাখবে কথাটা?
আমি : জি স্যার!
কল কেটে দিলো, কিন্তু তবুও যেন কিছুই হয় নি মনে করে মেসেঞ্জারে কথা আদানপ্রদান চলতো প্রতিদিনই।
এভাবে একদিন ওর সাথে দেখা করার জন্য দেখা করার কথা ঠিক হয়। বিষয়টা খুবই অদ্ভুত! প্রভার বাসা ছিলো আমার কলেজে যাওয়ার পথে, তবুও সে আমাকে বলেছিলো সে একা কোথাও যায় না, আর কোথাও গেলেও পরিবারের লোকেদের সাথে যায়।
তাহলে কিভাবে করবো দেখা? প্রভার বাসাটা ছিলো এক্টা মোরের মধ্যে আর প্রভা থাকতো সেই বাসার তৃতীয় তলায়। ওর বাসা থেকে আমার কলেজে যাওয়ার প্রায় ১০০ ফুট পর আবার আরেকটা মোর ছিলো। এই মোর পাড় হলেই প্রাভার বাসা আর দেখা যেতো না। তবুও সে দিন কলেজে যাওয়ার পথে প্রভার সাথে ফেইস টু ফেইস প্রথম দেখা দিলো প্রভা জানার দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখছিলো আমি কখন আসবো , সাথে তার ছোট্ট একটা বোনও ছিলো। যখন আমি তার বাসার সামনে গেলাম তখন সে তার বোনকে পাশে আড়াল করে রেখে আমার দিকে তাকালো, আমি হাত দিয়ে ইসারায় হাই জানালাম। কতক্ষণ দাড়িয়ে থেকে আমি প্রভাকে দেখছিলাম। এভাবে প্রায়ই আমি কলেজে যাওয়ার সময় তার বাসার জানালার দিকে তাকিয়ে থাকতাম, এইতো সে এলো বলে। সেও প্রায় জানালা দিয়ে আমাকে লুকিয়ে দেখতো।
হয়তোবা প্রভার সাথে সেই পরিচয়ের গুটি কয়েক দিনের মধ্যে জানালায় তাকে দেখা টাই ছিলো আমার সার্থকতা।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন