যেতে দাও দিনগুলো (ইমাম শাফেয়ী রহ.)
পৃথিবীরূপ দিনগুলি যেভাবে যাচ্ছে, যেতে দাও! ফায়সালা চূড়ান্ত হয়েই আছে, তাই অটল থাকো! রাত হলে কি হবে ভেবে অস্থির হয়ো না, দুনিয়াবি কোন ব্যাপারই যে চিরস্থায়ী নয়! তুমি বিপদে দুর্যোগে সাহসী ও সুদৃঢ় থাকো, স্বভাবটাকে দয়া ও নিষ্ঠায় সমৃদ্ধি করো। সৃষ্টির বুকে তোমার পাপের আধিক্য যদি হয়, এবং তুমি সেগুলো ঢেকে যাওয়ার আকাঙ্ক্ষা রাখো, তাহলে ত্রুটি গুলোকে তোমার বদান্যতায় ঢেকে দাও, কথিত আছে, এই বদান্যতাই সেগুলোকে আচ্ছাদিত করে দেবে; শত্রুকে কিছুতেই নম্রতা দেখিয়ো না, কেননা তার আক্রোশ বড়ই ভয়ঙ্কর! আর কৃপণ থেকে কখনোই বদান্যতা কামনা করো না, জেনে রেখো, জাহান্নামে তৃষ্ণার্তের পানি নেই। খানিক বিলম্বে তোমার রিযিকের তো কমতি হবে না, আবার অতী ত্বরান্বিতেও তা বৃদ্ধি হবার নয়! কোন দুঃখের স্থায়িত্ব নেই, নেই সুখেরও, তোমার দারিদ্রতা চিরকাল থাকবে না, থাকবে না তোমার সমৃদ্ধিও। তবে যদি তুষ্ট এবং তৃপ্ত হৃদের বারক হতে পারো, দেখবে, তুমি আর দুনিয়ার বাদশাহরা সমানে সমান! জীবনের মাহফিলে যার মৃত্যু আগমন করেছে, তাকে ফেরাবার সাধ্য আছে কোন সে আকাশ, কোন সে জমীনের? আল্লাহর জমিন অন্ত্যহীন সুবিশাল, তবে যখন সিদ্...




